বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১১ ডিসেম্বর || শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বাইখোড়া বালিকা দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ে দক্ষিন জেলায় স্বাস্থ্য আধিকারিকের উদ্দ্যোগে বিদ্যালয়ের ছাত্রী ও বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে অনুষ্ঠীত হয় ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ কর্মসূচী। এই কর্মসূচীর পাশাপাশি আয়ুস্মান ভারত ও বাল্য বিবাহ এবং কিশোরী গর্ভাবস্থা প্রতিহত করার জন্য বিশেষ আলোচনা করা হয়। এই আলোচনাসভায় আলোচনা করলেন দক্ষিন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ জগদীশ নমঃ। অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমের সন্মুখিন হয়ে ডাঃ জগদীশ নমঃ আজকের অনুষ্ঠানের আলোচ্য বিষয় সম্পর্কে কিছু বক্তব্য তুলে ধরেন। তার পাশাপাশি মুখ্যস্বাস্থ্য আধিকারিক ১৫ থেকে ১৮ বছরের টিকাকরন সম্পর্কে জানান, সমগ্র দক্ষিন জেলায় প্রায় ৫০ শতাংশ টিকাকরনের কাজ সমাপ্তি হয়েছে। আগামী কিছুদিনের মধ্যে টিকাকরনের কাজ সম্পূর্ন সমাপ্তি হয়ে যাবে। শান্তিরবাজার মহকুমায় সকলে ব্যাপক উৎসাহের সহিত টিকাকরনে অংশগ্রহন করছে বলে জানান মুখ্য স্বাস্থ্য আধিকারিক। স্বাস্থ্য দপ্তর কতৃক আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা যায়।
