করোনায় রাজ্যে মৃত্যু আরও ৪ জনের, আক্রান্ত হয় ৯৫৪ জন, সুস্থ হয়ে উঠেন ৫৩০ জন

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ জানুয়ারি || রাজ্যে উদ্বেগ বাড়াচ্ছে করোনায় মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় আরও ৪ জনের। এদিন রাজ্যে করোনা আক্রান্ত হয় ৯৫৪ জন। শনিবার রাজ্যের স্বাস্থ্য দপ্তরের এক বুলেটিনে জানা যায়, গত ২৪ ঘন্টায় রাজ্যে ৮,৫৪৭ জনের করোনা পরীক্ষা করা হয়েছিল। যার মধ্যে ৭৮২ জনের আর টি পি সে আর এবং ৭,৭৬৫ জনের র‍্যাট পরীক্ষা করা হয়েছিল। তার মধ্যে মোট ৯৫৪ জনের রিপোর্ট পজেটিভ এসেছে৷
এদিন রাজ্যে পজেটিভিটি রেট হলো ১১.১৬ শতাংশ। এদিন ৫৩০ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেন।
জানা যায়, এদিন রাজ্যে আক্রান্ত হওয়া ৯৫৪ জনের মধ্যে শীর্ষে পশ্চিম ত্রিপুরা জেলা। শুধুমাত্র পশ্চিম ত্রিপুরা জেলায়ই আক্রান্ত ৩৬৯ জন। তাছাড়া দক্ষিণ ত্রিপুরা জেলায় ১৪০, সিপাহীজলায় ৩৯, ধলাই জেলায় ৯৪, খোয়াই জেলায় ২৭, ঊনকোটি জেলায় ১০৫, গোমতী জেলায় ৬৪ এবং উত্তর ত্রিপুরা জেলায় আক্রান্ত ১১৬ জন।
রাজ্যে মোট করোনা আক্রান্ত রোগী চিকিৎসারত অবস্থায় আছেন ৮,১৯৬ জন। এখনো পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৯৭,৩৭৬ জন। এখনো পর্যন্ত রাজ্যে মোট ৮৮,২৫১ জন সুস্থ হয়ে উঠেন। রাজ্যে এখনো পর্যন্ত করোনায় মৃত্যু হয় ৮৬১ জনের।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*