সহস্রাধিক গাঁজা গাছ ধ্বংস করল কল্যাণপুর থানার পুলিশ

সাগর দেব, তেলিয়ামুড়া, ২২ জানুয়ারি || রাজ্যের মুখ্যমন্ত্রী স্বপ্ন দেখছেন ত্রিপুরা রাজ্যকে নেশা মুক্ত রাজ্য হিসেবে গড়ে তুলবেন। পুলিশ-প্রশাসন গোটা রাজ্যে প্রায় প্রতিদিন নেশা বিরোধী অভিযান জারি রেখেছেন। শনিবার এরকমই এক সফল অভিযান সংগঠিত হয় কল্যাণপুরে।
সংবাদে প্রকাশ, গোপন সংবাদের ভিত্তিতে কল্যাণপুর থানার পুলিশ সহ টিএসআর এর ষষ্ঠ ব্যাটেলিয়ানের কমান্ডেন্ট এবং অন্যান্য পুলিশ আধিকারিকদের নেতৃত্বে কল্যাণপুর থানাধীন লক্ষ চন্দ্র পাড়া এবং ছনখলায় এক বিশেষ গাঁজা বিরোধী অভিযান হয়। এই দুই জায়গায় প্রায় ১০০০ গাঁজা গাছের সন্ধান পায় পুলিশ। এরপর এই গাছগুলো কেটে পুড়িয়ে দেওয়া হয় পুলিশের তরফ থেকে। এমনটাই আমাদের জানিয়েছেন কল্যাণপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক ইন্সপেক্টর শুভ্রাংশু ভট্টাচার্যী। পুলিশের দাবি এই সফল অভিযানের মাধ্যমে ধ্বংস করা গাঁজার বাজার মূল্য আনুমানিক পনের লক্ষাধিক টাকা। এই সফল গাঁজা বিরোধী অভিযানে শুভ্রাংশু ভট্টাচার্য্য ছাড়াও অন্যন্যদের মধ্যে ছিলেন ডিএসপি স্বপন দেববর্মা, কল্যাণপুর থানার সাব-ইন্সপেক্টর জয়ন্ত দেবনাথ টিএসআর কমান্ডেন্ট সহ অন্যান্যরা। গাঁজা বিরোধী অভিযানে গিয়ে পুলিশের এই সাফল্যের খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকা জুড়ে স্বস্তির আবহ। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে এই গাঁজা বিরোধী অভিযান সহ নেশা বিরোধী অভিযান আগামী দিনে আরও তেজি করা হবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*