পূর্বচরকবাই গ্রামপঞ্চায়েত কর্মীদের খামখেয়ালীপনায় লাঠে উঠেছে পরিষেব

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৪ জানুয়ারী || পূর্বচরকবাই গ্রামপঞ্চায়েত কার্যালয়ে অফিস কর্মীদের খামখেয়ালীপনায় লাঠে উঠেছে পরিষেবা এমনটাই অভিযোগ। ঘটনার বিবরণে জানা যায়, শান্তিরবাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ীর ব্লকের অধীনে থাকা বাইখোড়ার পূর্বচরবাই গ্রাম পঞ্চায়েতে দু’জন সেক্রেটারী থাকা সত্বেও উনাদের খামখেয়ালীপনায় ও অফিস কর্মীসহ প্রধান উপপ্রধানের খামখেয়ালীপনার স্বীকার হয়েছে এই পঞ্চায়েতটি এমনটাই অভিযোগ এলাকাবাসীর। পূর্বচরকবাই গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে বিগতদিনেও নানান অভিযোগ উঠে এসেছে। সোমবার এই অভিযোগে সত্যত্যার খোঁজ পাওয়া গেলো। অফিসের সময় অতিক্রান্ত হবার পরোও দেখা যায় বন্ধ হয়ে রয়েছে পঞ্চায়েত কার্যালয়। পঞ্চায়েতে গ্রামের লোকজনেরা এসে তালা খোলার জন্য দীর্ঘ সময় বসে থাকতে হয়। এই নিয়ে এলাকাবাসীরা সংবাদ মধ্যমের সামনে জানান অফিস কর্মীদের বিলম্ব করে আসা ও পঞ্চায়েত কার্যালয়ের কাজ সম্পর্কে এলাকার প্রধান ও উপ-প্রধানকে জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। সোমবার বেলা ১১টা বাজার পর অফিসে হেলেদুলে এসেছেন পঞ্চায়েত সেক্রেটারী অনিতা নন্দী বলে অভিযোগ। সেক্রেটারী নেপাল শীল অফিসে এসে পৌঁছাননি এমনটাই চিত্র লক্ষ্য করা যায়। উনাদের দেরিতে আসা সম্পর্কে জানতে চাইলে উনারা কোনো প্রকার সৎ উত্তর দিতে পারেননি। অফিসের এক কর্মী জানান, নেপাল শীল প্রতিনিয়ত গাড়ী করে যাতায়ত করে তাই উনি দেরিতে আসেন। পঞ্চায়েত কার্যালয়ের এই ধরনের পরিষেবায় ক্ষুব্ধ এলাকাবাসী। সকলে চাইছে ব্লক আধিকারিক এই বিষয়ে দ্রুততার সহিত সঠিক পদক্ষেপ গ্রহণ করুক।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*