মোমের আগুনে ভস্মীভূত বসত ঘর

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ মার্চ || আগরতলাস্থিত অভয়নগর পশু হাসপাতালের সঙ্গে কুঞ্জবন কলোনীতে মোমের আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় একটি ঘর। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আগরতলা স্টেশন থেকে ছুটে আসা ৩টি ফায়ার ইঞ্জিন। এলাকাবাসীদের অভিযোগ, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই এলাকার মানুষেরা আগুন নেভানোর কাজে হাত লাগিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল কর্মীরা জানিয়েছেন, এলাকার রাস্তাটি ছোট পাইপ নিয়ে ঢুকতে অনেক অসুবিধার সম্মুখীন হয়েছেন। ঘন বসতি এলাকা রাস্তা নেই, তাতে একটু সময় লেগেছে। বাড়ির মালিকের নাম শঙ্কর দেবনাথ। জানা যায়, শংকর দেবনাথের মেজো ছেলে প্রত্যেক দিনে নেশা করে বাড়িতে আসে। নেশা করে মোম জ্বালিয়ে মোমটি খাটের নিচে রেখেছিলেন তাতে হঠাৎ আগুন লেগে যায় বলে জানা যায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*