স্বামী বিবেকানন্দ ময়দানে জনজাতিদের জনজোয়ার, গ্রেটার তিপ্রা ল্যান্ডের দাবিতে আগরতলায় তিপ্রা মথা’র জনসভা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ মার্চ || তিপ্রা মথা দলের পক্ষ থেকে গ্রেটার তিপ্রা ল্যান্ডের দাবিতে শনিবার রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে এক জনসভায় আয়োজন করা হয়। তবে লক্ষণীয় বিষয় হচ্ছে এই জনসভায় আনাচে-কানাচে লোকের সমাগম ঘটে।
এদিনের সমাবেশ থেকে রাজ্যে শান্তি বজায় রাখার আবেদন জানালেন তিপ্রা মথা দলের চেয়ারম্যান প্রদ্যুৎ কিশোর দেব বর্মণ। তিনি বলেন, ৬ বছর পর জনজাতিরা আগরতলায় জমায়েত করেছে। তিনি বলেন, ত্রিপুরায় আর কোন সময় দাঙ্গা হতে দেবে না তিপ্রা মথা। এদিন স্পষ্ট বার্তা দিল প্রদ্যুৎ কিশোর দেব বর্মণ। সংবিধানের মধ্যে থেকেই তিপ্রা ল্যান্ড সমস্যা সমাধান চান তিনি। তিপ্রা মথা কারুর বিরোধী নয়। শুধু নিজেদের অধিকারের জন্যই লড়াই করছে বলে এদিন জানান তিনি।
এদিনের জমায়েতে জনজাতিদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*