সুভ্র রায়, চুড়াইবাড়ী, ১ ফেব্রুয়ারী ।। আগামী ১৪ই ফেব্রুয়ারী ধর্মনগর বিবিআই ময়দানে বিশ্ব হিন্দু শান্তি যজ্ঞ ও মহা ধর্ম সন্মেলনকে সামনে রেখে শনিবার বিশ্ব হিন্দু পর্ষদের উত্তর জেলা কমিটি এক সাংবাদিক সন্মেলন করে। তাতে জেলা কমিটর কর্ণধাররা উপস্থিত ছিলেন। তারা জানান, হিন্দুদের ঐক্যবদ্ধ করে হিন্দু ধর্মকে আরো সুপ্রতিষ্ঠিত করতেই ধর্ম মহা সন্মেলন আয়োজন করেন বিশ্ব হিন্দু পর্ষদ। ঐ দিন সকাল ৮টা ৩০মিনিট নাগাদ যজ্ঞ্যানুষ্ঠানের মধ্যদিয়ে সন্মেলনের সূচনা করবেন ভারত সেবা সংঘের সন্যাসী শ্রীমত স্বামী মৃন্ময় আনন্দ মহারাজ। ঐদিন প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ব হিন্দু পর্ষদের আন্তর্জাতিক সংঘটন মন্ত্রী চম্পত রায়, ত্রিপুরা সেবিকা সমিতির প্রধান শিউলি চক্রবর্তী প্রমুখরা।
