যথাযথ মর্যাদার সাথে রাজ্য জুড়ে মহান মে দিবস পালিত

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ মে || রবিবার মহান মে দিবস যথাযথ মর্যাদার সাথে সারা রাজ্যে পালন করা হয়। সিপিআই রাজ্য দপ্তর জুনু দাস ভবনে মে দিবস উপলক্ষে রক্ত পতাকা উত্তোলন করেন পার্টির রাজ্য পরিষদের সহ-সম্পাদক ডাঃ যুধিষ্টির দাস।
সিপিআই সদর বিভাগীয় দপ্তর বীরচন্দ্র দেব্বর্মা স্মৃতি ভবন প্রাঙ্গনে মে দিবস উপলক্ষে রক্ত পতাকা উত্তোলন করেন প্রবীণ পার্টি নেতা হরিহর সাহা।
শান্তিরবাজার মহকুমার বাইখোরা অঞ্চলে সিপিআই-সিপিআই(এম)’র যৌথ উদ্যোগে মহান মে দিবস পালন করা হয়। উপস্থিত ছিলেন সিপিআই নেতা সত্যজিৎ রিয়াং, সিপিআই(এম) নেতা স্বপন বিশ্বাস সহ প্রমুখ।
সিপিআই কৈলাশহর বিভাগীয় দপ্তর রাখাল রাজকুমার ভবনে মহান মে দিবস উপলক্ষে রক্ত পতাকা উত্তোলন করেন প্রবীণ সিপিআই নেতা মনোরঞ্জন বসাক।
কমলপুর মহকুমার মানিকভাণ্ডারে মহান মে দিবস পালন করা হয়। রক্ত পতাকা উত্তোলন করেন সিপিআই রাজ্য পরিষদের অন্যতম সহ-সম্পাদক রাসবিহারী ঘোষ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*