বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১’তম রবীন্দ্রজয়ন্তীকে সামনে রেখে তথ্যমন্ত্রীর প্রস্তুতিমূলক বৈঠক

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ মে || আগামী ২৫শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১’তম জন্মদিবস। এই রবীন্দ্রজয়ন্তীকে সামনে রেখে বুধবার রাজধানীর গান্ধীঘাটস্থিত তথ্য ও সংস্কৃতি দপ্তরের কার্য্যালয়ের কনফারেন্স হল ঘরে এক প্রস্তুতিমূলক বৈঠকের আয়োজন করা হয়। এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব প্রশান্ত কুমার গোয়েল, আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, বিশিষ্ট শিক্ষাবিদ তথা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভাইস চ্যান্সেলর ডঃ অরুণোদয় সাহা, ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা, রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুভাষ দেব সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গগণ।
এদিনের এই প্রস্তুতিমূলক বৈঠকে নানা সিদ্ধান্ত গৃহীত হয়। তথ্যমন্ত্রী বলেন, বহুরূপী প্রতিভার অধিকারী একাধারে কবি, প্রাবন্ধিক, ঔপন্যাসিক, নাট্যকার, সঙ্গীতজ্ঞ ও গল্পকার, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১’তম জন্মদিন উপলক্ষ্যে করোনাত্তর পরিবেশে এই বছর আমরা ভিন্ন এক আমেজে সঙ্গীত সন্ধ্যার আয়োজন করতে চলেছি। তিনি বলেন, এর পাশাপাশি থাকবে বসে আঁকো প্রতিযোগিতা, প্রদর্শনী সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*