বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৫ মে || শান্তিরবাজার মহকুমার মনপাথর বাজারে রিয়াং জনজাতির সংগঠন ব্রু সংগ্রমা মথহ এর প্রধান কার্যালয়ের বিরুদ্ধে নানান অভিযোগ উঠে আসলো। এই অভিযোগের বিরুদ্ধে মাঠে নামলো শান্তিরবাজার মহকুমা শাসক। মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য অভিযোগের সত্যতা খুঁজে পেয়ে বৃহস্পতিবার মহকুমাশাসক অভেদানন্দ বৈদ্য, ডি সি এম প্রীতম সরকার, ডি সি এম যঞ্জেশ্বর রিয়াং, শান্তিরবাজার মহকুমার পুলিশ আধিকারিক নিরুপম দত্ত, শান্তিরবাজার থানার ওসি বিশ্বজিৎ দেবর্বমার উপস্থিতিতে ব্রু সংগ্রমা মথহ এর প্রধান কার্যালয়ে তালা লাগিয়ে সীল করে দেয়। এই অভিযান সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে শান্তিরবাজার মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য জানান, ব্রু সংগ্রমা মথহ এর প্রধান কার্যালয় প্রতিনিয়ত অবৈধভাবে বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট সহ বিভিন্ন প্রয়োজনীয় সার্টিফিকেট প্রদান করা হয়। এই অভিযোগের সত্যত্যা পেয়ে এদিন ব্রু সংগ্রমা মথহ এর প্রধান কার্যালয় সীল করা হলো। অনির্দীষ্ট কালের জন্য এই কার্যালয় সীল করা হয়েছে বলে জানান মহকুমা শাসক। মনপাথর থেকে এসে শান্তিরবাজার শহরকে যানযট মুক্ত করতে বিশেষ অভিযান চালান মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য ও শান্তিরবাজার থানার ওসি বিশ্বজিৎ দেবর্বমা। এই অভিযানে খুবই খুশি শান্তিরবাজার মহকুমাবাসী। অধিকাংশ লোকজনের অভিযোগ বাঁকা পথে অর্থ উপার্জনের জন্য ব্রু সংগ্রমা মথহ এর জেনারেল সেক্রেটারী সহ অন্যান্যরা এই ধরনের অবৈধ কাজে লিপ্ত হয়েছে। উনাদের বিরুদ্ধে মহকুমা শাসকের এই ধরনের পদক্ষেপে সকলে সাধুবাদ জানিয়েছেন।
