দোকানের সামগ্রী চুরির পর দোকানে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা

সাগর দেব, তেলিয়ামুড়া, ০৯ মে || রাতের আধারে চুরি করে দোকানে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন তৃষা বাড়ি এলাকায় শনিবার গভীর রাতে। ঘটনার বিবরণে জানা যায়, তেলিয়ামুড়া থানাধীন তৃষা বাড়ি এলাকার বাসিন্দা কবিতা ত্রিপুরা জমাতিয়া তার বাড়ির অনতি দূরে একটি মুদির দোকান চালিয়ে সংসার প্রতিপালন করতো। অন্যান্য দিনের মতো দোকানের কাজ সেরে শনিবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যায় কবিতা। রবিবার সকাল যখন দোকান খুলতে আসেন দেখতে পায় তার দোকানে আগুন জ্বলছে। ততক্ষনে দোকানে প্রায় বেশিরভাগ অংশই পুড়ে ছাই হয়ে যায়। পরবর্তীতে কবিতা ত্রিপুরা জমাতিয়া এবং তার স্বামী বৃহৎ জমাতিয়া অবশিষ্ট আগুন নেভায়। তখন তারা লক্ষ্য করে দেখতে পায় দোকানের গচ্ছিত মাল বেশিরভাগই দুর্বৃত্তরা নিয়ে যায়। অনুমান করছেন দোকানে চুরি করে দুর্বৃত্তরা দোকানে আগুন লাগিয়ে দিয়ে যায়। দোকান মালিক কবিতা ত্রিপুরা জমাতিয়ার সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় ৩ থেকে সাড়ে তিন লক্ষ টাকার সামগ্রী চুরি করে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। কবিতা জানান, এ ব্যাপারে তেলিয়ামুড়া থানায় একটি মামলা করা হয়। তবে এই দোকান ক্ষতিগ্রস্ত হওয়ায় তার পরিবার আর্থিকভাবে ভীষণ অসুবিধার সম্মুখীন হয়ে পড়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*