বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৯ মে || আগামী ২০২৩ এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে শক্তিশালী করে গরে তুলতে কাজ করে যাচ্ছে তিপ্রা মথা দল। আগামী বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ৩৬-শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের লক্ষীছড়া এডিসি ভিলেজে রবিবার তিপ্রা মথা দলের উদ্দ্যোগে এক প্রকাশ্য জনসমাবেশের আয়োজন করা হয়। এই জনসমাবেশের প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মহারাজা প্রদ্যুৎ কিশোর দেব বর্মণ। প্রধান বক্তার পাশাপাশি এই জনসভায় উপস্থিত ছিলেন বিধায়ক বৃষ কেতু দেববর্মা, দেবজিৎ ত্রিপুরা, বিজয় রাঙ্খল, সিহানু মগ, হরেন্দ্র রিয়াং সহ তিপ্রা মথা দলের অন্যান্য নেতৃত্ববৃন্দরা। এই প্রকাশ্য জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মহারাজা রাজ্য সরকারের বিভিন্ন কাজের তিব্র সমালোচনা করেন। মহারাজা প্রদ্যুৎ দেব বর্মণ বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন বর্তমান সময়ে এডিসি এলাকাগুলিকে ডাম্পিং স্টেশন হিসাবে গড়ে তোলা হয়েছে। রাজ্যের সবকয়টি জায়গার নোংরা আবর্জনা ফেলার জন্য এডিসি এলাকাগুলি চিহ্নত করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। আগামী বিধানসভা নির্বাচনে এককভাবে লরাই করবে তিপ্রামথা দল বলেও জানান তিনি।
