আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ মে || সোমবার দুর্গাবাড়ি চা বাগানস্থিত বিরসামুন্ডা কমিউনিটি হলে প্রথমবারের মতো ২৫শে বৈশাখ তথা রবীন্দ্রজয়ন্তী পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগানের টি কোপারেটিভ কমিটির চিফ এডভাইজার গোপাল চক্রবর্তী, কমিটির সভাপতি জীতেন কন্দ, সম্পাদক বংসি তাতি সহ বাগানের সকল শ্রমিকরা। দীর্ঘ ২৫ বছর তথা বাম আমলে কোনদিন রবীন্দ্রজয়ন্তী পালন করার উদ্যোগ গ্রহণ করা হয়নি। এই দুর্গা বাড়ি টি কোপারেটিভ স্থাপিত হবার ৪৪ বছর পর বাগানে প্রথমবারের মত এই অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করায় এলাকায় এক প্রকার সাধুবাদের রব উঠেছে। অনুষ্ঠানের এদিন কমিটির পক্ষ থেকে বাগানে কর্মরত শ্রমিকদের ছেলে মেয়েদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে একটি কুইজ প্রতিযোগিতা হয়ে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেয়া হয়।
