আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ মে || রাজধানীর রামনগর গাংগাইল রোড এলাকায় রবিবার রান্না করার পাম্প স্টোব ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে ৫টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এদিন আগুনে ভষ্মিভূত হয়েছিল দুটি বাড়ি। তারমধ্যে ভাড়া থাকতো চারটি পরিবার। সোমবার আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার ব্যক্তিগত ভাবে ৫০ হাজার টাকা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে তুলে দেয়। সাথে উপস্থিত ছিলেন বিধায়ক সুরজিৎ দত্ত। 
