আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ মে || রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবর সাথে সাক্ষাৎ করলেন সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন সারদা চক্রবর্তী ও ভাইস চেয়ারপার্সন শাহাজাহান মিঞা। সোমবার মহাকরণে মুখ্যমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তারা। সোনামুড়া এলাকার উন্নয়নে যেসব প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে সেগুলির বিষয়ে মুখ্যমন্ত্রীকে অবগত করেন সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন সারদা চক্রবর্তী ও ভাইস চেয়ারপার্সন শাহাজাহান মিঞা। মুখ্যমন্ত্রী সেসব সমস্যা দূর করতে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের নির্দেশ দেয় বলে জানা যায়।
