দীর্ঘপ্রায় ছয় মাস ধরে জলের সমস্যায় খাকাচান পাড়া গ্রামবাসী, দপ্তরে জানিয়েও হচ্ছেনা কাজের কাজ কিছুই

সাগর দেব, তেলিয়ামুড়া, ১০ মে || দীর্ঘপ্রায় ছয় মাস ধরে জলের সমস্যায় ভোগছেন এলাকাবাসী। দপ্তরে বার বার জানিয়েও সমস্যা সমাধান হচ্ছেনা এমনটাই অভিযোগ এলাকাবাসীর। তেলিয়ামুড়া সমষ্ঠি উন্নয়ন দপ্তরের উত্তর পুলিনপুর এ ডি সি ভিলেজের অন্তর্গত খাকাচান পাড়া গ্রাম জনজাতি অংশের মানুষের বসবাস। এলাকায় জলের সংযোগ রয়েছে কিন্তু কেবলমাত্র সামান্য সারাইয়ের জন্য দীর্ঘ ছয় মাস ধরে জল সমস্যায় ভোগছেন সংশ্লিষ্ট এলাকার প্রায় ২০-২৫টি পরিবার। অভিযোগ, জলের মূল পাইপ লাইনে ফাঁটলের জন্য ওই এলাকায় জল পৌছুচ্ছে না। বার কয়েক তেলিয়ামুড়া ডি ডাব্লিউ এস দপ্তরে মেরামতের অনুরোধ করেও কাজের কাজ কিছুই হচ্ছে না। ফলে বাধ্য হয়ে জলের জন্য এলাকাবাসীর ছুটতে হচ্ছে দুস্কি বাজার সংলগ্ন জলের রিজার্ভভার ফিল্টারে। সেই রিজার্ভভার ফিল্টারের অবস্থাও একপ্রকার করুন। যা দিয়ে নিত্যদিনের প্রয়োজন মেটান কষ্টকর তাদের জন্য। দাবী উঠছে অতিদ্রুত যেন তাদের সমস্যা সমাধান করে দেওয়া হয় দপ্তরের তরফ থেকে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*