আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ মে || রবিবার সারাদিন নিজ বিধানসভা কেন্দ্র মজলিশপুর চষে বেড়িয়েছেন মজলিশপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন মজলিশপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চারঘরিয়া এডিসি ভিলেজের ৫৩নং বুথের স্থানীয় জনগণের সাথে এলাকায় চলমান উন্নয়নমূলক কাজগুলো দ্রুত তরান্বিত করার জন্য এবং স্থানীয় জনগণের নানা সমস্যা ও অভাব-অভিযোগ গুলোর সমাধানকল্পে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন তিনি। এদিন চারঘরিয়া এডিসি ভিলেজের অন্তর্গত বিভিন্ন এলাকায় চলমান নানা উন্নয়নমূলক কাজের অগ্রগতি ও সমস্যা সম্পর্কে অবগত হয় তথ্যমন্ত্রী। এলাকার সার্বিক উন্নয়নের জন্য আরও কী কী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত সেগুলো সম্পর্কে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য এলাকার স্থানীয় নেতৃত্বদের নির্দেশ প্রদান করেন শ্রী চৌধূরী।
পাশাপাশি এদিন ১০-মজলিশপুর নিজ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ৪০নং বুথে এলাকার গুরুজন এবং মা-বোন ও যুবা ভাইদের সাথে বসে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কী বাত’ অনুষ্ঠানটি শুনেন তথ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। দেশবাসীর উদ্দেশ্যে সাধারণ মানুষের জীবনযাত্রার সঙ্গে সম্পর্কিত প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য আমাদেরকে চলার পথে কাজ করতে সাহায্য ও অনুপ্রেরণা জোগাবে বলে জানান তথ্যমন্ত্রী। এদিন তথ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি যে প্রেরণাদায়ক ও ইতিবাচক কিছু বার্তা দিয়েছেন তা জনপ্রতিনিধিদের কর্মক্ষেত্রে কাজ করার জন্য মার্গ দর্শনের কাজ করবে।
