আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ মে || ব্লাড মাউথ ক্লাবের বহুতল বিশিষ্ট দালান বাড়ির উদ্বোধন হয় ৯ দিন আগে। রবিবার ছিল নয় দিন ব্যপী উদ্বোধনী অনুষ্ঠানের পরিসমাপ্তি। দ্বারোদ্ঘাটন উপলক্ষে নয় দিন ব্যপী উদ্বোধনী উৎসবের শেষ দিনে অর্থাৎ রবিবার সন্ধ্যায় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি প্রথমে ক্লাবের নবনির্মিত বহুতল বিশিষ্ট দালান বাড়ি পরিদর্শন করেন। এরপর রামনগর ১নং রাস্তায় ক্লাবের মাঠে সাংস্কৃতিক কর্মসূচীতে অংশ নেন।
এদিন সাংস্কৃতিক কর্মসূচীতে অংশ গ্রহণ করেন কেরালার সংগীত শিল্পী ইন্ডিয়ান আইডল ভৈষ্ণভ গিরিশ, রাজ্যের শিল্পী কৌশিক রায় চৌধুরী, কৃষ্ণকলি সাহা, কলকাতার টিনা ঘোষাল ও তীর্থ বিশ্বাস।
