প্রবেশিকা পরীক্ষার সময়সূচি পরিবর্তন, এন এস ইউ আই’র সাফল্য

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ জুন || গত কিছু দিন আগে রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তর থেকে ল এন্ট্রান্স পরীক্ষায় তারিখ দেওয়া হয়েছিল ১০ই জুলাই। কিন্তু ঐদিন মুসলিম ধর্মাবলম্বীদে ইদ- উল – আজাহা উৎসব থাকায় পরীক্ষার তারিখ পরিবর্তনের জন্য কংগ্রেসের ছাত্র নেতা সম্রাট রায় উচ্চ শিক্ষা আধিকারিকের নিকট একটি ডেপুটেশন প্রদান করেন। এই ডেপুটেশনকে গুরুত্ব দিয়েই উচ্চশিক্ষা দপ্তর এই এন্ট্রান্স পরীক্ষায় সময়সূচী পরিবর্তন করে ১২ই জুলাই করার বিজ্ঞপ্তি জারি করে। এই সাফল্যেকে সামনে রেখে বৃহস্পতিবার ছাত্রনেতা সম্রাট রায় আগরতলা কংগ্রেস ভবনে একটি সাংবিধানিক সম্মেলনের ডাক দেয়। সম্রাট রায় পরীক্ষার তারিখ পরিবর্তনের জন্য উচ্চশিক্ষা অধিদপ্তরকে ধন্যবাদ জানান। পাশাপাশি ছাত্রদের বিভিন্ন দাবিদাওয়া ও উপস্থাপন করেন। তিনি সরকারের নিকট আবেদন করেন যে গত বছরের যেসকল ছাত্রছাত্রীরা বৃত্তি এখনও পায়নি তাদের অতিসত্বর বৃত্তি প্রদান করা হোক এবং বিদ্যাজোতি বিদ্যালয়ের নাম করে সাধারণ মানুষের কাছ থেকে যে চাদাবাজি শুরু করেছে এই চাদাবাজি অতিসত্বর বন্ধ করতে হবে। না হলে প্রদেশ এন এস ইউ আই হাজার হাজার ছাত্রদের নিয়ে আন্দোলনের মাঠে নামবে বলে হুশিয়ারি দেন এন এস ইউ আই’র সভাপতি সম্রাট রায়। উক্ত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন এন এস ইউ আই রাজ্য সহ-সভাপতি রাজ দ্বীপ ঘোষ, ছাত্রনেতা সঞ্জয় পাল, সৌম্যজ্যোতি দেব সহ অন্যান্য নেতৃত্বেরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*