থেমে থাকা গাড়ির ইঞ্জিনে আগুন, ঘটনাস্থলে দমকল কর্মীরা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ জুন || বৃহস্পতিবার মঠ চৌমুহনী কামার পুকুর পাড় পালকি বিয়ে বাড়িতে বিশালগড় থেকে নিজ গাড়ি নিয়ে আসে এক ভদ্রলোক বাড়ি সংলগ্ন কামারপুকুর পাড় রেখে বিয়ে বাড়িতে যান। ১০ মিনিট পরে এসে দেখেন উনার গাড়ির ইঞ্জিনে আগুন জ্বলছে। কিভাবে আগুন লেগেছে তা জানা যায়নি। তবে ঘটনাস্থলে স্থানীয়রা দমকল কর্মীদের খবর দিলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি খবর দেওয়া হয় আগরতলা পূর্ব থানায়। পূর্ব থানার পুলিশ আধিকারিকরা এসে ঘটনার তদন্ত শুরু করেন। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*