আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ জুন || উপ-নির্বাচনের ৪টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। আসন্ন ত্রিপুরা বিধানসভার উপ-নির্বাচনকে সামনে রেখে শনিবার বিজেপি’র কেন্দ্রীয় কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের ৪টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে।
৮-টাউন বড়দোয়ালী কেন্দ্রে প্রার্থী মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, ৬-আগরতলা কেন্দ্রে প্রার্থী ডাঃ অশোক সিনহা, ৪৬-সুরমা কেন্দ্রে প্রার্থী স্বপ্না দাস পাল এবং ৫৭-যুবরাজনগর কেন্দ্রে প্রার্থী মলিনা দেবনাথ।
