বিশ্ব পরিবেশ দিবসে তেলিয়ামুড়ার বিভিন্ন দপ্তর ও কার্যালয়ে শতাধিক বৃক্ষ রোপন কর্মসূচী

সাগর দেব, তেলিয়ামুড়া, ০৫ জুন || ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস। দিনটি যথাযথ মর্যাদায় পালিত হল তেলিয়ামুড়াতে। তেলিয়ামুড়া অন্যতম সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা নব চিন্তন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এবং ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সহযোগিতায় পালিত হয় দিনটি। বিশ্ব পরিবেশ দিবসের দিনে তেলিয়ামুড়া থানা, তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিকের কার্যালয়, তেলিয়ামুড়া গামাই বাড়িস্থিত এসপিও ক্যাম্প, টিএসআর ক্যাম্প, মহকুমা হাসপাতাল এবং মহকুমা বনদপ্তর কার্যালয়ে শতাধিক বৃক্ষ রোপন করা হয়। কর্মসূচি গুলিতে উপস্থিত ছিলেন পৌর পিতা রূপক সরকার, কাউন্সিলার বিমল রক্ষিত, মহকুমা পুলিশ আধিকারিক সোনা চরণ জমাতিয়া, চিকিৎসক, নার্স, পুলিশ, টি এস আর সহ সংস্থার কর্মকর্তারা। সংস্থার পক্ষ থেকে জানানো হয় পরিবেশ দিবস উপলক্ষে তাদের এই কর্মসূচি। এছাড়াও আগামী দিনে পরিবেশ সম্পর্কিত সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত করা হবে বিভিন্ন বিদ্যালয় গুলিতে বলে জানান।
বলা বাহুল্য তেলিয়ামুড়া এলাকায় এই সামাজিক সাংস্কৃতিক সংস্থাটি তাদের কর্মসূচি মানুষের স্বার্থে সমাজের স্বার্থে বরাবরের মতো জারি রেখেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*