আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ জুন || বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে একটি বাইসাইকেল র্যালির আয়োজন করা হয় পরিবেশ সংক্রান্ত কিছু বার্তা দেওয়ার জন্য। রবিবার সকালে রাজধানীর হেরিটেজ পার্ক থেকে এই বাইসাইকেল র্যালিটি বের হয়ে ২০-২৫ কিমি পরিভ্রমণ করে। উদ্দোক্তারা এদিন বলেন, ‘প্লাস্টিক নয় বরঞ্চ প্লাস্টিকের বর্জ্য যত্রতত্র ফেলা পরিবেশ বিপর্যয়ের অন্যতম কারণ। আসুন আমরা পরিবেশ সংরক্ষণে সতর্ক হই। আমরা আমাদের শহরকে বানিয়েছি ইট কাঠের জঙ্গল। নদী গেছে মরে, গাছ হয়েছে উজাড়। পরিবেশ বাঁচানোর দায়িত্ব নিইনি আমরা। কি রেখে যাচ্ছি আমরা আগামী প্রজন্মের জন্য? আসুন পরিবেশকে দূষণের হাত থেকে বাঁচাই। শহরের বুকে রচিত হোক আগামী প্রজন্মের জন্য সবুজের ভুবন বাইসাইকেল এর মাধ্যমে। বিশ্ব পরিবেশ দিবসে এই হোক আমাদের অঙ্গীকার।’
