শহরে সুবিশাল মিছিল করে মনোনয়নপত্র জমা দিলেন কংগ্রেস প্রার্থী সুদীপ ও আশিষ

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ জুন || জিবি বাজারস্থিত ৭৯ টিলা থেকে শহরে এক সুবিশাল মিছিল করে মনোনয়নপত্র জমা দিলেন ৬-আগরতলা এবং ৮নং টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের মনোনীত প্রার্থী সুদীপ রায় বর্মণ এবং আশীষ কুমার সাহা। সোমবার ৬-আগরতলা এবং ৮-বড়দোয়ালী কেন্দ্রের উপ-নির্বাচনে জাতীয় কংগ্রেস মনোনীত প্রার্থী সুদীপ রায় বর্মণ এবং আশীষ কুমার সাহার মনোনয়নপত্র দাখিলের মিছিলে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উপস্থিত ছিলেন ত্রিপুরার ইনচার্জ ডঃ অজয় কুমার, সজারিতা লাইটফলাং, বরিষ্ঠ কংগ্রেস নেতা সমীর রঞ্জন বর্মণ, প্রদেশ সভাপতি বীরজিত সিনহা, বরিষ্ঠ নেতা গোপাল চন্দ্র রায়, এন এস আই সভাপতি সম্রাট রায় প্রমুখ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*