আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ জুন || উপ-নির্বাচনে ৮-টাউন বড়দোয়ালী কেন্দ্রের হয়ে মনোনয়নপত্র জমা দেবার আগে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা আগরতলা শহরের বিভিন্ন মন্দিরে পুজো দিলেন। সাদা পাঞ্জাবি পাজামা পরে নিজ বাসভবন থেকে নিজে গাড়ি ড্রাইভ করে প্রথমে গেলেন বনমালিপুরস্থিত রাম ঠাকুর আশ্রমে, তারপর একে একে লোকনাথ আশ্রম, আনন্দময়ী কালিবাড়ি, লক্ষ্মীনারায়ণ বাড়ি হয়ে অনুকুল ঠাকুর আশ্রমে যান তিনি। উনাকে দেখে খুবই আত্মবিশ্বাসী লাগছিল বলে প্রত্যক্ষদর্শীদের অভিমত।
