আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ জুন || মনোনয়নপত্র দাখিল করলেন যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী মলিনা দেবনাথ। সোমবার ধর্মনগর শহরে সুবিশাল মিছিল করে মনোনয়নপত্র জমা দিলেন তিনি। এদিন যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের মনোনয়নপত্র দাখিল করার মিছিলে অংশগ্রহণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
