আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ জুন || যুবকদের কর্মসংস্থানের দাবিতে রাজধানীতে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করে তৃণমূল কংগ্রেস। বুধবার ত্রিপুরা প্রদেশ যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যুবকদের কর্মসংস্থানের দাবিতে আগরতলা রাজপথে বিক্ষোভ মিছিল করা হয়। এই মিছিলে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি সুবল ভৌমিক সহ পশ্চিম বঙ্গের কিছু তৃণমূল সাংসদ।
