আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ জুন || রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া ত্রিপুরা রাজ্য কমিটি এক সেমিনারের আয়োজন করে। বুধবার রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে এই সেমিনারের আয়োজন করা হয়। এই সেমিনারে মূলত তাদের বিভিন্ন আন্দোলন কর্মসূচির রূপরেখা নিয়ে আলোচনা হয় বলে জানা যায়। কিছু দিনের ভেতরেই মহাকরণ অভিযানে যাবে তারা বলে জানান রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার ত্রিপুরা রাজ্য সভাপতি সত্যজিৎ দাস।
