৮নং টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের ভোট কর্মীদের নিয়ে প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ জুন || আগামী ২৩শে জুন রাজ্যের ৪টি বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচন। ২৩’শের বিধানসভা নির্বাচনের আগে এই উপ-নির্বাচন রাজ্য রাজনীতিতে যথেষ্ট গুরুত্বপূর্ণ। আর এই উপ-নির্বাচনকে সামনে রেখেই প্রশাসনিকস্তরেও চলছে ব্যপক প্রস্তুতি।
বুধবার রাজধানীর শিশু বিহার উচ্চ বিদ্যালয়ে ভোট কর্মীদের নিয়ে এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। এদিন ৮নং টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের ভোট কেন্দ্রে নিযুক্ত ভোট কর্মীদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিতেই এই শিবির বলে জানা গেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*