বিজেপি’র বিরুদ্ধে কংগ্রেসের অভিযোগ পত্র প্রকাশ, অভিযোগ খন্ডন করলো বিজেপি

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ জুন || রাজ্যের শাসক দল বিজেপি’র বিরুদ্ধে অভিযোগ পত্র প্রকাশ করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। বুধবার রাজধানীর কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ পত্র প্রকাশ করা হয়। জানা যায়, মোট ১৩টি বিষয় সম্পর্কিত অভিযোগ পত্র প্রকাশ করে কংগ্রেস। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের ইনচার্জ অজয় কুমার, কংগ্রেস নেতা আশীষ কুমার সাহা, বীরজিৎ সিনহা, গোপাল রায় প্রমুখ। এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্য বিষয় নিয়েও আলোকপাত করেন তারা।
যদিও কংগ্রেসের এই অভিযোগগুলী খন্ডন করেছে ত্রিপুরা প্রদেশ বিজেপি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*