আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ জুন || বামফ্রন্ট সমর্থিত উপজাতি সংগঠন গণমুক্তি পরিষদ (জি এম পি) এবং টি ওয়াই এফ শনিবার রাজধানী আগরতলায় এক সুবিশাল মিছিল সংগঠিত করে। এদিন রাজভবন অভিযানের উদ্দেশ্যে আগরতলা রাজপথে মিছিল করা হয়। এরপর রাজধানীর সার্কিট হাউসের সামনে এক সুবিশাল সমাবেশের আয়োজন করা হয়। এই সমাবেশে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার, সিপিআই(এম) রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, বামফ্রন্ট নেতা অঘোর দেববর্মা সহ অন্যান্য নেতৃত্বরা।
