কংগ্রেস নেতা সুদীপ এবং আশীষ সর্বদা নিজের চিন্তা করেছে, জনগণের জন্য চিন্তা করতে তাদের সময় নেইঃ মুখ্যমন্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ জুন || রাজ্যের ৪টি বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচন যতই এগিয়ে আসছে ততই তেজি হচ্ছে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী প্রচার। শনিবার রাজধানীর ৮নং টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের আগরতলা নেতাজি চৌমুনী এলাকায় এক নির্বাচনী জনসভার আয়োজন করা হয় ৮নং টাউন বড়দোয়ালী মন্ডলের উদ্যোগে। এই নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যের মুখ্যমন্ত্রী তথা ৮নং টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাঃ মানিক সাহা, ত্রিপুরা প্রদেশ বিজেপি সহ-সভাপতি রাজীব ভট্টাচার্যী, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, মন্ডলের কার্যকর্তারা।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, সিপিআই(এম) এবং কংগ্রেস এপিট ওপিট। কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মণ এবং আশীষ কুমার সাহা বিজেপি সরকার আসার পর সর্বদা নিজের চিন্তা করেছে, জনগণের জন্য চিন্তা করতে তাদের সময় নেই বলে এদিন অভিযোগ করেন তিনি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*