আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন || নির্বাচনী প্রচারে রাজ্যে এসে আগরতলা দূর্গা বাড়িতে পূজো দিলেন আসামের মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্বশর্মা। রবিবার সকালের বিমানে রাজ্যে এসেছেন তিনি। এদিন রাজ্যের বিভিন্ন স্থানে বিজেপি প্রার্থীদের হয়ে প্রচারে অংশ নেন তিনি। এদিন আগরতলা দূর্গা বাড়িতে আসামের মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্বশর্মার সাথে পূজো দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। সঙ্গে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিধায়িকা কল্যাণী রায় প্রমুখ।
