চলন্ত গাড়ির উপর বিশালাকার গাছ ভেঙ্গে পরে আহত চার

সাগর দেব, তেলিয়ামুড়া, ১৯ জুন || আসাম-আগরতলা জাতীয় সড়কের বড়মুড়া পাহাড়ে গাড়ির উপর বিশালাকার গাছ ভেঙ্গে পড়লো। এতে আহত হয় চার জন। ফলে দীর্ঘক্ষণ স্তব্ধ ছিল আসাম আগরতলা জাতীয় সড়ক। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন আসাম আগরতলা জাতীয় সড়কের বড়মুড়া ইকো পার্ক সংলগ্ন এলাকায় রবিবার।
জানা গেছে, টানা কয়েক দিনের বৃষ্টিপাতের ফলে তেলিয়ামুড়া থানাধীন বড়মুড়া পাহাড়ের জাতীয় সড়কে ছোট আকারের ধ্বস্ পরে। ফলে জাতীয় সড়কে রবিবার বাবুল সিনহা নামে এক ব্যাক্তি TR01 H 2254 নম্বরে গাড়ি নিয়ে ৩ জন যাত্রী সহ আগরতলা থেকে তেলিয়ামুড়া দিকে আসছিল। তেলিয়ামুড়া থানাধীন বড়মুড়া পাহাড়ের পাদদেশে ইকো পার্ক সংলগ্ন এলাকায় আসার পথে হটাৎ গাড়িটির উপর বিশাল আকারের একটি গাছ ভেঙ্গে পরে। গাড়িতে থাকা গাড়ির চালক এবং ৩ জন যাত্রী আহত হয়। এদিকে এই দুর্ঘটনার খবর দেওয়া হয় তেলিয়ামুড়া দমকল কর্মীদের। দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় ৪ জনকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এদিকে এই দুর্ঘটনার ফলে আসাম-আগরতলা জাতীয় সড়কের দুই পাশে থাকা শত শত গাড়ি আটকা পড়ে যায়। আটকে পড়ে যায় একটি রোগী নিয়ে যাওয়ার পথে এম্বুলেন্স গাড়ি। এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনা চরণ জমাতিয়া। এদিকে গাছটি কেটে জাতীয় সড়ক মুক্ত করার জন্য গাছ কাটার সরঞ্জাম নিয়ে হাজির হন ঘটনাস্থলে মহকুমা বন আধিকারিক সবির কান্তি দাস। পরে গাছ কেটে রাস্তা পরিষ্কার করা হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*