ডাঃ অশোক সিনহার সমর্থনে নির্বাচনী সভা অনুষ্ঠিত

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন || আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা’র উপস্থিতিতে আসন্ন উপ-নির্বাচনে ৬-আগরতলা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাঃ অশোক সিনহাকে বিপুল ভোটে জয়ী করার জন্য দলের নিষ্ঠাবান কার্য্যকর্তা ও নেতৃত্বদের উপস্থিতিতে সাড়াজাগানো সভা অনুষ্ঠিত হয়। রবিবার ৬-আগরতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হিন্দি স্কুলের হল ঘরে শাসকদলের এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেব বর্মণ, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা, ৬-আগরতলা বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী ডাঃ অশোক সিনহা প্রমুখ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*