আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন || উপ-নির্বাচনে বিজেপি প্রার্থীদের জয়যুক্ত করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা রাজ্যের সংশ্লিষ্ট এলাকার নির্বাচকমন্ডলী সহ সমস্ত রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। নির্বাচন প্রক্রিয়ার সাথে যুক্ত সকলস্তরের কর্মী এবং আরক্ষা দপ্তরের কর্মীদের তিনি অভিনন্দন জানিয়েছেন।
রবিবার উপ-নির্বাচনের ভোট গণনা শেষে বিপুল সংখ্যাধিক্যে জয়লাভের পর মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা মহাকরণে এলে সচিবালয়ের আধিকারিক এবং কর্মীগণ মুখ্যমন্ত্রীকে পুস্পস্তবক দিয়ে স্বাগত জানান। রবিবার ছুটির দিনেই মুখ্যমন্ত্রী দীর্ঘক্ষণ অফিসে কাজকর্ম সম্পাদন করেন।
