আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ জুন || কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর নির্দেশে সোমবার তিনজনের একটি সংসদীয় প্রতিনিধি দল আগরতলায় আসেন। এই টিমে আছেন সাংসদ ডঃ নাসিরউদ্দিন হোসেন, লোকসভার পরিষদীয় দলনেতা অধীর রঞ্জন চৌধুরী, লোকসভার পরিষদীয় দলের উপনেতা গৌরব গগই সহ ডঃ অজয় কুমার ও জারিতা লাইটফ্লাঙ। আগরতলাস্থিত এম বি বি বিমানবন্দরে তাদেরকে স্বাগত জানান রাজ্য কংগ্রেসের নেতা কর্মীরা। এদিন প্রতিনিধি দলটি দুস্কৃতিকারীদের দ্বারা আক্রান্ত ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহাকে দেখতে যান, উনার শারিরীক অবস্থার খোজ খবর নেন তারা।
