আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন || দশমিঘাট মহাবীর ক্লাব সংলগ্ন এলাকায় প্রায় ১৪টি বাড়ি সম্প্রতি বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই এলাকাটা বেশ কিছুদিন আগেই বন্যা নিয়ন্ত্রণ দপ্তর থেকে বিপদজনক বলে নির্ণয় করা হয়েছিল। পাশাপাশি এই এলাকায় বোল্ডার ফেলার কাজও শুরু হয়েছিল। কিন্তু অজ্ঞাত কারণে বোল্ডার ফেলার কাজ বন্ধ হয়ে যায়। ফলে বন্যায় তিনটি বাড়ি নদী গর্ভে চলে যায়। বুধবার এই এলাকা পরিদর্শনে গেলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সঙ্গে দুই কাউন্সিলর। তারা কথা বলেন ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে।
