বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৯ জুন || শান্তিরবাজার জেলা হাসাপাতালে রক্তের সংকট মেটাতে এগিয়ে আসলো বাইখোড়া ব্যাবসায়ী সমিতির সদস্যরা। শান্তিরবাজার জেলা হাসাপাতালে প্রতিমাসে প্রায় ২০০ ইউনিট রক্তের প্রয়োজন হয়। এই রক্তের চাহিদা মেটাতে অন্যান্য সংস্থার পাশাপাশি বাইখোড়া ব্যাবসায়ীরা এগিয়ে আসলো। বুধবার বাইখোড়া সবজী বাজারে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্ঠীত হয় রক্তদান শিবির। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন শান্তিরবাজার মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য, জোলাইবাড়ী ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মানস ভট্টাচার্য্য, বিশিষ্ট সমাজসেবী মনিন্দ্র বিশ্বাস, বিশিষ্ট সমাজসেবী রতন বৈদ্য সহ ব্যাবসায়ী সমিতির সদস্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা রক্তদানের গুরুত্ব সম্পর্কে সকলের সামনে কিছু বক্তব্য তুলে ধরেন। অপরদিকে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ব্যবসায়ী সমিতির প্রেসিডেন্ট জানান, রক্তদান মহৎদান। রক্তের বিকল্প কিছু নেই। বর্তমানে বিজ্ঞান অনেক উন্নত হোওয়া সত্বেও রক্তের বিকল্প কোনো কিছু তৈরি করতে পারেনি। রক্তদানের মাধ্যমেই শুধুমাত্র রক্তের চাহিদা মেটানো যায়। তাই রক্তের সংকট মেটাতে সকলকে এগিয়ে আসতে হবে। বাইখোড়া ব্যবসায়ী সমিতির উদ্দ্যোগে এইধরনের কর্মসূচী আগামীদিনেও জারী থাকবে বলে জানান তিনি। বাইখোড়া ব্যবসায়ী সমিতির উদ্দ্যোগে আয়োজিত এই রক্তদান শিবিরে ব্যবসায়ীদের পাশাপাশি বি এস এফ জোওয়ানরাও রক্তদানে অংশগ্রহন করে।
