আগরতলা, ১০ জুলাই || আজ থেকে ঠিক ৯ বছর আগে (১০ই জুলাই, ২০১৩) এই দিনেই যাত্রা শুরু হয়েছিল আমার, অঙ্কের হিসেবে নবম বর্ষপূর্তি। আমার অস্তিত্বকে টিকিয়ে রেখে এই দীর্ঘপথ পরিক্রমায় আমার কোনো কৃতিত্ব নেই, তার হকদার নিবেদিত প্রাণ কিছু সাংবাদিক, আর এ রাজ্যের হাজার হাজার শ্রদ্ধেয় পাঠক বর্গ। চলার পথে প্রতি পদক্ষেপে একটা সংবাদ প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখতে মানুষই হচ্ছে একমাত্র অবলম্বন, এই ক্ষেত্রে আমি ধন্য মানুষের অকৃপণ আশীর্বাদে। নবম বর্ষপূর্তির এই শুভমুহুর্তে সংবাদদাতা, পাঠক, শুভাকাঙ্ক্ষীদের জানাচ্ছি প্রীতি শুভেচ্ছা। বিশ্বাস করি দশম বর্ষে যাত্রা আপনাদের আশীর্বাদ আর শুভেচ্ছায় পৌঁছে যাবে অভীষ্ট গন্তব্যে। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন আর নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম’কে পাশে রাখবেন।
………. ইতি,
নিউজ আপডেট অফ ত্রিপুরা ডট কম।
