আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই || ঈদ-উল-আজহা শুধু আনন্দের ঈদ নয়। এই ঈদ অত্মোপলদ্ধির ঈদ, ত্যাগ ও উৎসর্গের ঈদ। তাইতো এই ঈদকে ‘ঈদ-উল-আজহা’ বা কুরবানির ঈদ বলা হয়। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা বিশ্বের সঙ্গে রাজ্যেও যথাযথ মর্যাদায় পালিত হল মুসলীম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদ-উজ-জোহা বা ঈদ-উল-আজহা উৎসব। ঈদ উপলক্ষ্যে রাজ্যের মসজিদগুলোকে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে। রবিবার সকালে আগরতলাস্থিত গেদু মিঞার মসজিদে ঈদ-গাহ ময়দানে ঈদের বিশেষ নামাজ আদায় করতে উপস্থিত ছিলেন মুসলীম ধর্মাবলম্বী মানুষরা। পবিত্র ঈদ-উজ-জোহা উৎসব উপলক্ষে কার্যকরী কমিটির সম্পাদক ধর্ম, জতি, বর্ণ নির্বিশেষে সমস্ত অংশের মানুষের মধ্যে শান্তি ও সম্প্রীতি কামনা করেন। এদিন ঈদের নামাজ পাঠ করান মওলানা বুরহান উদ্দিন, সহকারী হিসেবে উপস্থিত ছিলেন মওলানা মইনুল হউক। ঈদকে কেন্দ্র করে গোটা রাজ্যের মুসলমান সম্প্রদায়ের মানুষের মধ্যে উৎসাহ উন্মাদনা লক্ষ্য করা গেছে।
