সবুজ শহর তেলিয়ামুড়া ড্রাগস বাণিজ্যের স্বর্গ রাজ্য হিসেবে পরিচিত

সাগর দেব, তেলিয়ামুড়া, ১১ জুলাই || সোমবার তেলিয়ামুড়া থানাধীন তেলিয়ামুড়া বাজার এলাকায় একটি দোকানে দীর্ঘদিন ধরে নেশা সামগ্রী ড্রাগস বিক্রি করছে। সোমবার বাজারে এলাকার লোকজন এবং ব্যবসায়ীরা মিলে ঐ দোকানে হানা দেয়। দোকানের মালিক বাবা জহড় সাহা ও ছেলে অজয় সাহাকে আটক করে উত্তম মধ্যম দেয় এবং ড্রাগস কিনতে আশা এক যুবককে আটক করে তাকেও উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয় এলাকার লোকজন এবং ব্যবসায়ীরা। এখন প্রশ্ন উঠছে তেলিয়ামুড়া থানার নাকের ডগায় বহুদিন ধরে কিভাবে একটি দোকানে ড্রাগস বিক্রি করছে? পুলিশ কি সব জেনেও নিশ্চুপ, প্রশ্ন জনমনে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*