আই টি ভবনে বেসিজ ফান্ড সার্ভিস অপারেশন সেন্টারের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ জুলাই || সোমবার রাজধানীর ইন্দ্রনগরের আই টি ভবনে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বেসিজ ফান্ড সার্ভিস অপারেশন সেন্টারের উদ্বোধন করা হয়। এদিন বেসিজ ফান্ড সার্ভিস অপারেশন সেন্টারের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন মুখ্যমন্ত্রী বলেন, দীর্ঘকাল ধরে রাজ্যবাসী দেখেছে যে রাজ্যের প্রতিভাবান ছেলেমেয়েরা রোজগারের আশায় রাজ্যের বাইরে চলে যেত। সেখানে গিয়ে তারা নানা প্রতিকূলতার মধ্যে অর্থ উপার্জন করত। রাজ্যের ছেলেমেয়েদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেওয়ার লক্ষ্যে গত বছরের ডিসেম্বর মাসে ‘ডেস্টিনেশন ত্রিপুরা’ শীর্ষক এক সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেই সম্মেলনে রাজ্য সরকারের পক্ষ থেকে দেশ-বিদেশের বিভিন্ন বিনিয়োগকারী সংস্থাকে রাজ্যে বিনিয়োগ করার জন্য আহ্বান জানানো হয়েছিল। রাজ্য সরকারের এই আহ্বানে সাড়া দিয়ে শুধুমাত্র আইটি সেক্টরে এখন পর্যন্ত প্রায় ৮টি সংস্থা রাজ্যে বিনিয়োগ করার জন্য এসেছে। এর মধ্যে ব্যাসিজ ফান্ড সার্ভিস একটি অন্যতম। মুখ্যমন্ত্রী বলেন, আগামীদিনে এরকম আরও সংস্থা রাজ্যে বিনিয়োগ করার জন্য আসবে। ব্যাসিজ ফান্ড সার্ভিস রাজ্যে তাদের অপারেশন সেন্টার খোলার ফলে রাজ্যের ছেলেমেয়েদের কর্মসংস্থানের একটা সুযোগ সৃষ্টি হয়েছে বলে জানা মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*