রাজ্যে বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমণ, মঙ্গলবার থেকে মাস্ক পড়া বাধ্যতামূলক, একদিনে আক্রান্ত ২২ জন

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ জুলাই || রাজ্যে বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমণ। বিশেষ করে পশ্চিম ত্রিপুরা জেলায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। রাজ্যে করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় মঙ্গলবার থেকে মাস্ক পড়া বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার। ১২ই জুলাই থেকে সরকারি অফিস, স্কুল, বাজার হাট, বেসরকারি প্রতিষ্ঠান, রাস্তাঘাট, যানবাহন সর্বত্রে মাস্ক পরিধান করা বাধ্যতামূলক। পাশাপাশি অফিস, স্কুল, বাজারে অধিক হারে নমুনা পরীক্ষা করা হবে। আগামী এক সপ্তাহ করোনা পরিস্থিতি পর্যবেক্ষণে থাকবে প্রশাসনের। সোমবার সি এম ও অফিসে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান ষ্টেট সার্ভিলেন্স অফিসার ডাক্তার দ্বীপ দেববর্মা।
গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ২২ জন। সোমবার রাজ্যের স্বাস্থ্য দপ্তরের এক বুলেটিনে জানা যায়, গত ২৪ ঘন্টায় রাজ্যে ৩০৯ জনের করোনা পরীক্ষা করা হয়েছিল। যার মধ্যে ৩ জনের আর টি পি সে আর এবং ৩০৬ জনের র‍্যাট পরীক্ষা করা হয়েছিল। তার মধ্যে ২২ জনের রিপোর্ট পজেটিভ আসে৷
এদিন রাজ্যে পজেটিভিটি রেটও ৭.১২ শতাংশ। এদিন রাজ্যে করোনা রোগী সুস্থ হয়ে উঠে ৬ জন। এদিন রাজ্যে করোনায় মৃত্যুর সংখ্যা শূন্য।
জানা যায়, এদিন রাজ্যে আক্রান্ত হওয়া ২২ জনের মধ্যে পশ্চিম ত্রিপুরা জেলায় আক্রান্ত ২১ জন এবং দক্ষিণ ত্রিপুরা জেলায় ১ জন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*