আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ জুলাই || বিশ্রামগঞ্জে রাজ্য কংগ্রেসের ইনচার্জ এবং কংগ্রেস নেতা আশীষ কুমার সাহার উপর হামলার পরিপ্রেক্ষিতে ত্রিপুরা রাজ্য যুব কংগ্রেস এবং রাজ্য এন এস ইউ আই’র নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল সংগঠিত হয়। মঙ্গলবার আগরতলা রাজপথে সংগঠিত হয় এই মিছিল। এন এস ইউ আই’র প্রদেশ সভাপতি সম্রাট রায় অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি করেছেন। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন যুব কংগ্রেসের প্রদেশ সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ।
