আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ জুলাই || সম্প্রতি অনুষ্ঠিত হয় ‘ত্রিপুরা আইডল জুনিয়র’ প্রতিযোগিতামূলক সঙ্গীতানুষ্ঠান। রাজ্যের প্রায় ৩০০ জন কচিকাঁচাদের নিয়ে অনুষ্ঠিত হওয়া প্রতিযোগিতামূলক এই সঙ্গীতানুষ্ঠানটির ফাইনাল এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রবিবার। এদিন রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত ‘ত্রিপুরা আইডল জুনিয়র’ প্রতিযোগীতায় চ্যাম্পিয়ান হয়েছে দেবাদ্রিতা বকসি নামে এক ক্ষুদে শিল্পী। বাবা দেবদাস বকসি এবং মা মধুমিত্রা বকসি। জানা যায়, প্রায় ৩০০ জনের মধ্যে ৮ জন ফাইনালে পৌঁছেছিল। তার মধ্যে দেবাদ্রিতা বকসি চ্যাম্পিয়ান হয়েছে। এদিনই চ্যাম্পিয়ানের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় আয়োজক কমিটির তরফে।
