কঠোর প্রশাসন, মাস্ক বাধ্যতামূলক, সচেতন থাকার জন্য আবেদন মুখ্যমন্ত্রীর

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ জুলাই || কঠোর প্রশাসন, মঙ্গলবার থেকে মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। কেভিড সংক্রমণ গত তিনদিনে শতাধিক সংক্রমিত হয়েছেন। সোমবার রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে যে কোভিড বুলেটিন জারি করা হয়েছে তাতে বলা হয়েছে মঙ্গলবার থেকে মাক্স পরা বাধ্যতামূলক। কিন্তু রাজধানী আগরতলা শহরে দেখা গেল রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের জারি করা বুলেটিন কে বৃদ্ধাঙ্গষ্ট দেখিয়ে জনগন মাস্ক না পড়ে চলা ফেরা করছে। তাতে করে রাজ্যে করোনা আরো ভয়াবাহ রুপ দেখা দিতে পারে। এই দিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মাস্ক পড়া এক ব্যক্তি বলেন, মাস্ক পড়া নিজের শরীরের জন্য ভালো। পাশাপাশি রাজ্য সরকারের পক্ষ থেকে জারি করা বুলেটিনকে মানা দরকার বলে জানান তিনি।
এদিন কোভিড নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা রাজ্যবাসীর উদ্দেশ্যে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, কোভিডের চতুর্থ তরঙ্গ রাজ্যে সংক্রমণ তারা করেছে, তার জন্য স্বাস্থ্য দপ্তরের সাথে বৈঠক করা হয়েছে এবং রাজ্যের জনগণ যাতে সংক্রমিত না হতে পারে তার জন্য রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে মাস্ক পরিধান বাধ্যতামূলক করা হয়েছে। তিনি জানান, রাজ্যের চিকিৎসকরা সেই বিষয়ে বিশেষ ভাবে নজর রাখছেন। পাশাপাশি জনসাধারণের কাছেও সচেতন থাকার জন্য আবেদন রাখেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*