‘মাটি বাঁচাও’ বার্তা নিয়ে রাজ্যে সচেতনতা অভিযান

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই || ইশা ভলেন্টিয়ারস এবং অন্যান্য সংশ্লিষ্ট নাগরিকদের উদ্যোগে গত ১০ই জুলাই ‘মাটির জন্য রাইড’ (‘Ride for Soil’) এক অভিনব রাইডের আয়োজন করা হয়। মূলত “মাটি বাঁচাও” বার্তা নিয়ে এই রাইড বলে জানা যায়।
এদিন সকাল ৮টায় আগরতলায় উজ্জয়ন্ত প্রাসাদের সামনে থেকে এই প্রচারণার সূচনা হয়। প্রায় ২০ জন রাইডার এই উদ্যোগে অংশ নেন। ত্রিপুরার অনেক জায়গায় “মাটি বাঁচাও” বার্তা নিয়ে যাওয়ার জন্য রাইডাররা একদিনে প্রায় ২০০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছিলেন। আগরতলা থেকে তেলিয়ামুড়া হয়ে অমরপুর হয়ে ফের আগরতলা পর্যন্ত যাত্রা করা হয়। এদিন তেলিয়ামুড়া বাজারের সামনে এবং মালবাসা উচ্চ বিদ্যালয় এবং অমরপুরে সচেতনতামূলক প্রচারের আয়োজন করা হয়।
জানা যায়, ইশা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদগুরু ২১শে মার্চ লন্ডনে মাটির জন্য তাঁর যাত্রা শুরু করেন। এই যাত্রায় ইউরোপ, মধ্য এশিয়া এবং মধ্যপ্রাচ্যের ২৭টি দেশ অতিক্রম করেন। বিশ্বব্যাপী মাটিকে বিলুপ্তির হাত থেকে বাঁচানোর আন্দোলনের অংশ হিসেবে তিনি ১০০ দিনের একা মোটরসাইকেল যাত্রা শুরু করেন। তাঁর যাত্রা ২১শে জুন ভারতের ১১টি রাজ্যে পরিসমাপ্তি ঘটে। পরবর্তী পদক্ষেপ হিসাবে, সদগুরু ২৪শে জুন ‘মাটি বাঁচাও’ আন্দোলনকে ভারত জুড়ে পরবর্তী ১০০টি শহর এবং গ্রামে নিয়ে যাওয়ার জন্য ‘রাইড টু সয়েল’ উদ্যোগের পতাকা তুলেছিলেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*