আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ জুলাই || রাজধানীর উমাকান্ত বাংলা মিডিয়াম স্কুলের শিক্ষক বদলিকে কেন্দ্র করে স্কুলের সামনে রাস্তা অবরোধ করে অভিভাবকরা। অবশেষে আগরতলা পশ্চিম থানার পুলিশ এসে অভিভাবকদের সাথে কথা বলে অবরোধ মুক্ত করেন। যদি সমস্যার সমাধান না হয় তবে আবারও অবরোধে বসবে বলে জানায় অভিভাবকরা। এই রাস্তা অবরোধের ফলে রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
