গোপাল সিং, খোয়াই, ১৭ জুলাই || খোয়াই নতুন টাউন হলে ভারতীয় জনতা পার্টি খোয়াই মন্ডলের উদ্যোগে কার্য্যকারিনী বৈঠক অনুষ্ঠিত হয়। বুথ স্তর থেকে শুরু করে মন্ডল এবং জেলার সমস্ত পদাধীকারীদের রাজনৈতিক দিশা দানে এবং আগামী দিনের পরিকল্পনাগুলির সঠিক বাস্তবায়নের লক্ষ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। রবিবার আয়োজিত উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি খোয়াই জেলা প্রভারী তথা বিজেপি ত্রিপুরা প্রদেশ কমিটির সহ-সভাপতি অমিত রক্ষিত, খোয়াই মন্ডল সভাপতি সুব্রত মজুমদার, খোয়াই জেলা সাধারন সম্পাদক সমীর দাস, পৌরসভার চেয়ারপার্সন দেবাশীষ নাথ শর্মা সহ অন্যান্যরা। মোট ৭২৮ জন কার্যকর্তাকে নিয়ে এই কার্যকরণী বৈঠক অনুষ্ঠিত হয। আগামী বিধানসভা নির্বাচনের রণকৌশল এবং দলীয় কর্মসূচী আজ সর্বসম্মতভাবে গৃহীত হয়।
